কমিটি গঠনের রেজুলেশন
গ্রামের আলো প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রুপ
গঠনের তারিখ:
২০২৬ সালের ২১-০৩-২০২৬ ইং তারিখ রোজ শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন মাঠের নামায আদায়ের পর “গ্রামের আলো প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রুপ” প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। পরবর্তীতে এপ্রিল মাসের শুরুতে প্রতিষ্ঠাতা সদস্যদের সমন্বয়ে এক সভায় আনুষ্ঠানিকভাবে গ্রুপটি গঠন এবং কার্যকরী কমিটি নির্ধারণ করা হয়।
নামকরণ:
গ্রুপের নাম “গ্রামের আলো” ঈদুল ফিতরের দিনই প্রস্তাব ও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
কার্যকরী কমিটির তালিকা
| ক্র. নং | নাম | পিতার নাম | গ্রাম | মহল্লা | পদবী |
|---|---|---|---|---|---|
| ১ | নূর মোহাম্মদ জনি | আব্দুল আজিজ | রুপসী পাড়া | নয়াবাড়ি | সভাপতি |
| ২ | রাশেদ মোশারফ | আবু সামা | খলিফা পাড়া | পশ্চিম পাড়া | সহ-সভাপতি |
| ৩ | মাহফজুল ইসলাম | ফয়েজ উদ্দিন | খলিফা পাড়া | মুন্সী বাড়ি | সাধারণ সম্পাদক |
| ৪ | সানোয়ার হোসেন | এহসান আলি | রুপসী পাড়া | রুপসী পাড়া | যুগ্ম সাধারণ সম্পাদক |
| ৫ | মো: ছানাউল্লাহ | আব্দুর রশিদ | খলিফা পাড়া | মাও বাড়ি | যুগ্ম সাধারণ সম্পাদক + সহকারী কোষাধ্যক্ষ |
| ৬ | তালিমুল ইসলাম | হাফেজ আবু তাহের | খলিফা পাড়া | মাও বাড়ি | সাংগঠনিক সম্পাদক |
| ৭ | মোঃ আল যোবাইর | ইদ্রিস আলি মাস্টার | খলিফা পাড়া | মুন্সী বাড়ি | যুগ্ম সাংগঠনিক সম্পাদক |
| ৮ | মাহমুদুল হাসান (হাসান) | ফয়েজ উদ্দিন | খলিফা পাড়া | মুন্সী বাড়ি | সহ-সাংগঠনিক সম্পাদক |
| ৯ | ছানাউল্লাহ | এহসান আলি | রুপসী পাড়া | রুপসী পাড়া | সহ-সাংগঠনিক সম্পাদক |
| ১০ | ইমরান আহমেদ (ইমন) | জাকির হোসেন | খলিফা পাড়া | মাও বাড়ি | সহ-সাংগঠনিক সম্পাদক |
| ১১ | মাহমুদুল হাসান (বাবু) | আব্দুল আজিজ | রুপসী পাড়া | নয়াবাড়ি | কোষাধ্যক্ষ |
| ১২ | আতিকুর রহমান রাসেল | সুরুজ আলি | খলিফা পাড়া | খলিফা পাড়া | সহকারী কোষাধ্যক্ষ |
ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনাকারী সদস্যবৃন্দ
গ্রুপের আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য নিম্নোক্ত সদস্যদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে:
- সানোয়ার হোসেন
- মাহমুদুল হাসান (হাসান)
- সানাউল্লাহ (বড়)
- আতিকুর রহমান রাসেল
- মাহমুদুল হাসান (বাবু)
বিশেষ সিদ্ধান্তসমূহ
- উপরোক্ত ১২ জন সদস্যই গ্রুপের প্রতিষ্ঠাতা (Founder) সদস্য হিসেবে গণ্য হবেন।
- এই প্রতিষ্ঠাতা সদস্যরা স্থায়ী সদস্য হিসেবে বিবেচিত হবেন।
- কার্যকরী কমিটি প্রতি ৩ (তিন) বছর অন্তর পুনর্গঠন করা হবে।
- তবে, উক্ত পদবীগুলো শুধুমাত্র প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্য থেকেই নির্ধারিত হবে এবং বাহিরের কেউ এই পদে আসীন হতে পারবে না।
- গ্রুপের সকল কার্যক্রম স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে পরিচালিত হবে।
রেজুলেশন অনুমোদন
উপস্থিত প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে উপরোক্ত সিদ্ধান্তসমূহ অনুমোদন করেন এবং এই মর্মে রেজুলেশন গ্রহণ করা হলো, যা ভবিষ্যতে রেজিস্ট্রেশনসহ সকল অফিসিয়াল কাজে প্রযোজ্য হবে।
স্বাক্ষর:
(প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দের স্বাক্ষর কমিটি গঠনের রেজুলেশন খাতায় সংযুক্ত থাকবে)