Financial security method .png
চিত্র: অর্থনৈতিক নিরাপত্তা

অর্থনৈতিক নিরাপত্তা

“গ্রামের আলো প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রুপ”-এর অর্থের সর্বোচ্চ নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে নিম্নোক্ত নীতিমালা সর্বসম্মতিক্রমে গৃহীত হলো—


 মূল প্রতিশ্রুতি


 নীতিমালাসমূহ

ক্রমবিষয়বিবরণ
১স্বাক্ষর ও স্ট্যাম্প ব্যবস্থাকার্যনির্বাহী কমিটির ১২ জন সদস্য পৃথক স্ট্যাম্পে স্বাক্ষর প্রদান করবেন। এছাড়া, ব্যাংক অ্যাকাউন্টধারীরা আলাদাভাবে লিখিত অঙ্গীকারপত্রে স্বাক্ষর করবেন।
২ব্ল্যাঙ্ক চেক ও নমিনিঅ্যাকাউন্টধারীরা নিরাপত্তার স্বার্থে ব্ল্যাঙ্ক চেক কার্যনির্বাহী কমিটির নিকট জমা রাখবেন। পাশাপাশি, প্রত্যেকে একজন কার্যনির্বাহী সদস্যকে নমিনি হিসেবে নির্ধারণ করবেন।
৩চেক সংরক্ষণ ব্যবস্থাঅ্যাকাউন্টধারীর নিকট চেকবই সংরক্ষিত থাকবে না; বরং কার্যনির্বাহী কমিটির নির্ধারিত অন্য সদস্যদের কাছে সংরক্ষিত থাকবে, যাতে একক নিয়ন্ত্রণ না থাকে।
৪এটিএম কার্ড নিষিদ্ধসমিতির কোনো অ্যাকাউন্টে এটিএম কার্ড ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
৫অর্থ উত্তোলন নীতিমালাঅর্থ উত্তোলনের ক্ষেত্রে কার্যনির্বাহী কমিটির সম্মিলিত সিদ্ধান্ত বাধ্যতামূলক। এককভাবে বা অনুমতি ছাড়া কোনো অর্থ উত্তোলন করা যাবে না।

 

 বিশেষ নির্দেশনা


 এই নীতিমালাসমূহ গ্রুপের অর্থনৈতিক নিরাপত্তা, স্বচ্ছতা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে।

ধন্যবাদ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *